About PSR
(Property Site Representative)Nice Property BD
১. সূচনা
আপনি পড়তে ও লিখতে পারেন, সুন্দর করে গুছিয়ে কথা বলতে পারেন, মোবাইল অপারেট করতে পারেন, ইন্টারনেটে ব্রাউজিং করতে পারেন, সোস্যাল মিডিয়া সম্পর্কে জ্ঞান আছে, আপনি সৎ ও দায়িত্বশীল, কর্মঠ ও স্ব-প্রণোদিত, আপনার কাজে একাগ্রতা আছে, আপনার কাছে স্মার্ট একটা ফোন আছে, তাহলে আপনি আমাদের ব্যবসায়ের চ্যানেল পার্টনার তথা PSR (Property Site Representative) হিসেবে আবেদন করতে পারেন।
২. আমাদের করনীয়
- আমরা আপনাকে প্রশিক্ষণ দিয়ে আমাদের রিয়েল ষ্টেট ক্রয়-বিক্রয়ের অনলাইন প্লাটফর্মে একটা জায়গা করে দেবো
- সেখানে আমরা সম্ভাব্য প্রপার্টি সেলার এনে দেবো
- বিক্রয়যোগ্য প্রপার্টির তথ্য সাজিয়ে রাখার ব্যবস্থা করে দেবো
- আমরাই মার্কেটিং করে বায়ার এনে দেবো একই সাথে আপনাকে দেয়া অনলাইন বিক্রয়ের কার্যক্রম চলমান রাখতে হবে
- আপনার মনিটরিং এর জন্য ড্যাশবোর্ড থাকবে, থাকবে দ্রুত সিদ্ধান্ত নিতে আপনার জন্য বিবিধ এনলাইটিক
- আপনি আপনার সুবিধাজনক স্থান থেকে আমাদের চ্যানেল পার্টনার তথা PSR হিসেবে কার্যক্রম পরিচালনা করতে পারবেন।
৩. PSR এর করনীয়
একজন PSR প্রকৃত সম্পত্তি বিক্রেতাদের বুঝিয়ে বিজ্ঞাপন প্রকাশে তাদেরকে সকল সহায়তা প্রদান করবেন এবং নিম্ন বর্ণিত কাজের বিবরণীতে দেয়া দায়িত্বগুলোও যথাযথভাবে সম্পাদন করে নিয়মিত CMO-কে রিপোর্ট করবেন।
৩.১ Visiting & Verifying
- সম্ভাব্য সম্পত্তি বিক্রেতাদের সাথে যোগাযোগ করা।
- সাইটে বিজ্ঞাপনের সুবিধা সম্পর্কে বিক্রেতাদের শিক্ষিত ও আকৃষ্ট করা।
- বিক্রেতার সম্পত্তি ভিজিট করা।
- বিজ্ঞাপনের জন্য প্রয়োজনীয় সঠিক তথ্য ও নথি প্রস্তুত করতে বিক্রেতাদের সহায়তা করা।
- লিষ্টিংয়ের জন্য সম্পত্তি সংক্রান্ত সমস্ত তথ্য ও নথি যাচাই করা।
৩.২ Service Plan & Signing Deed
- লিষ্টিং সার্ভিস প্লান সমুহ বিক্রেতাকে সম্পূর্ণ অবগত করা
- সাকসেস সার্ভিস প্লান সমুহ বিক্রেতাকে সম্পূর্ণ অবগত করা
- ক্রেতার পছন্দের প্লান সমুহ থেকে তৈরী হওয়া এগ্রিমেন্ট বিক্রেতাকে অবহিত ও সহি করানো।
৩.৩ Listing & Promoting
- সম্পত্তির সঠিক তথ্য সংগ্রহ, ছবি তোলা ও ভিডিও করার পরামর্শ বিক্রেতাকে দেয়া সহ তালিকাভুক্তির সহযোগীতা করা।
- প্রতিষ্ঠানের ওয়েবসাইট এবং কতৃপক্ষের নির্দেশে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে সম্পত্তির তালিকা আপডেট করা।
৩.৪ Viewings and Showings
- প্রতিষ্ঠানের নির্দেশনা অনুযায়ী সম্ভাব্য ক্রেতাদের জন্য সম্পত্তি পরিদর্শন বা প্রদর্শনীর ব্যবস্থা করা।
- প্রদর্শনী পরিচালনা করা।
- ক্রেতার তথ্য সরবরাহ করা থেকে বিরত থাকা
৩.৫ Financial Contribution
- নিজের জন্য যাতায়াত খরচ (যখন নিজে বা সম্ভাব্য ক্রেতাকে নিয়ে সম্পত্তি ভিজিটে যাবে)
৪. কমিশন ও আর্থিক নীতিমালা
- বিনিময়ে, PSR তার ব্যবস্থাপনার অধীনে প্রতিটি বিক্রেতা কর্তৃক Nice Property BD’কে প্রদত্ত বিজ্ঞাপন ফি'র উপর সর্বোচ্চ ৩০% কমিশন পাবেন
- একইভাবে, একজন PSR তার ব্যবস্থাপনার অধীনে প্রতিটি সম্পত্তির সফল বিক্রয় থেকে Nice Property BD যে গ্রস আয় করবে [বিক্রয় মূল্য থেকে সম্পত্তির মালিকের চুক্তি মূল্য ও ক্রয়/বিক্রয় মধ্যস্থকারীদের কমিশন (যদি থাকে) বাদ দিলে যে অবশিষ্ট] তার উপর সর্বোচ্চ ৩০% কমিশন পাবেন। শর্ত হচ্ছে, বিক্রেতার কাছ থেকে চুক্তি অনুযায়ী পাওনা সম্পূর্ণ ফি Nice Property BD এর ব্যাংক একাউন্টে জমা হতে হবে
- nicePropertyBD.com’ বা Nice Property BD এর পক্ষে কর্তৃপক্ষের লিখিত অনুমতি ব্যতিরেকে Property Site Representative (PSR) কোন ধরনের আর্থিক লেনদেন করতে পারবে না। অন্যথায় প্রতিষ্ঠান উক্ত PSR এর বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহন করতে পারবে।
৫. প্রয়োজনীয় যোগ্যতা (বিবেচ্য বিষয়সমূহ)
- ন্যূনতম এসএসসি বা সমমান পাস (পছন্দনীয় তবে প্রয়োজনীয় নয়)
- মৌলিক যোগাযোগ এবং আলোচনার দক্ষতা
- লোকাল প্রোপার্টি মার্কেটের ট্রেন্ড ও নিয়ম এবং জমি সংক্রান্ত আইনী কাগজ-পত্র সম্পর্কে জ্ঞান (থাকলে ভালো, অন্যথায় শিখিয়ে নেয়া হবে)
- ইন্টারনেট ব্রাউজিং ও সোস্যাল মিডিয়ার সাথে পরিচিতি
- সৎ, দায়িত্বশীল এবং স্ব-প্রণোদিত
- ইন্টারনেট অ্যাক্সেস সহ একটি স্মার্টফোন থাকতে হবে